Tuesday, April 10, 2018

আমরাও মানুষ!

যার আছে মান ও হুশ সেই মানুষ।
আমরা যা করছি তা যদি লোকের কাছে দোষের
হয়, তাহলেই লজ্জা!
আর এই লজ্জাবোধ আছে বলেই লোকে আমাদের
মানুষ বলে।
আমরা এই লজ্জা থেকে বাঁচতে রাতের অন্ধকারে এমন কিছু করি
যা দেখে লোকে ছিঃ ছিঃ করে।
তাহলে আমরা যারা এই হিনমন্য কাজটি করে বসলাম
তারা কি অনুশোচনায় ভোগি না?
একজন নারী যে নাকি বদ্ধ পাগলী, যার নিজের প্রতিই
কোন খেয়াল নেই তাকেই কেউ তার লালসার পন্য বানিয়ে
তার সাথে রতিক্রিয়া করে গর্ভধারিনী করলো!
আল্লাহ তুমিতো দারুন খেলেছ
পাগলীর কোলে এনেছ নবজাতক!
অভাবীর ঘরে দিয়েছ ঠাঁই
যার নুন আনতে পানতা ফুরায়।
আবার অন্যের মনে দিয়েছ দয়া
তারাই করে সহায়তা দেখে নবজাতকের কায়া।
যারা করেছে এমন জগন্য অপরাধ
মিটেছে তাদের কুবাসনার সাধ!
নেই কি তাদের বিবেক-বুদ্ধি
খেয়েছে মনুষত্ববোধ সুদ্ধি।
আল্লাহ, তুমিই পারতে এই পাগলীর কোলে
সন্তান না দিতে। যাকে নিঃসন্তান করে রেখেছ
তাকে এই সন্তানটি দিলে সে কতই না খুশি হতো।
তোমার কাজ তুমি করেছ, আমার বুঝার অতীত।
যে কুলাংগার এহেন কাজটি করেছে তাকে দাও তুমি হিত।ছিঃ ছিঃ লজ্জা!
AMI MANUS
La Ilaha Illallahu Muhammadur Rasulullah(sm).www.eaha1997ahsb.blogspot.com